বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় অভিনেতা মাগুরার সন্তান সাব্বির আহমেদ। প্রথমদিকে মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও পরবর্তীতে নাটকে নিয়মিত হয়। মিউজিক ভিডিও-নাটকে কাজ করে পেয়েছেন সাফল্যও। সেই সাব্বির আহমেদ বিয়ে করেছেন।
নাটকে এর আগে অনেকবার বিয়ে করলেও এবার বাস্তবেই বিয়ে করেছেন এ অভিনেতা। পাত্রীর নাম নাসরুমা নাসির বিথী। মাগুরা সরকারী কলেজে অনার্স এ অধ্যয়নরত। বিধীর বাবা মাগুরাতে ব্যবসা করছেন। মাগুরায় নিজ গ্রামে সোমবার দুই পরিবারের উপস্থিতে তাদের বিয়ে হয়। জমজমাটকে বিয়ের কথা নিশ্চিত করেন অভিনেতা সাব্বির আহমেদ নিজেই।
তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সাব্বির ছোট। বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: ফারুকুল ইসলাম মাগুরা টেক্সটাইল মিলের সাবেক সভাপতি ও সাবেক মাগুরা জেলা শ্রমিক লীগের সভাপতি। সাব্বির বলেন, ‘দুই পরিবারের উপস্থিতে সোমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হই। করোনার সংক্রমণ কমলে সবাইকে নিয়ে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করব। নতুন জীবনের জন্য সবার কাজে দোয়া চেয়েছেন সাব্বির।
বার্তা বাজার / ডি.এস