গণস্বাস্থ্য কেন্দ্রে প্লাজমা দেবেন রুমিন ফারহানা

মরণঘাতী করোনা থেকে মুক্ত হয়ে এই ভাইরাসে আক্রান্ত জটিল রোগীর জন্য প্লাজমা দেবেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

আজ (মঙ্গলবার) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, আগামীকাল(বুধবার) সকাল সাড়ে ১১টায় ধানমণ্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে প্লাজমা ও ব্লাড ডোনেশন সেন্টারে প্লাজমা দান করবেন তিনি। এ সময় উপস্থিত থাকবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এর আগে গত ১২ আগস্ট করোনা আক্রান্ত হন রুমিন ফারহানা। এরপর গত সোমবার করোনা রিপোর্ট নেগেটিভ আসে তার।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর