পুকুরে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে রুপক চন্দ্র বর্মন নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টপাড়া গ্রামে। সে ওই গ্রামের বরুণ চন্দ্র বর্মনের একমাত্র সন্তান। রুপক আলোয়াখোয়া আদর্শ কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র।

পরিবার ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২৫আগষ্ট) দুপুরে রুপক তার বন্ধুদের সাথে বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়। সে সাঁতার জানতো। কিন্তু রুপক শিশু বন্ধুদের সাথে পুকুরে খেলার সময় সাঁতার দিয়ে পুকুরের মাঝখানে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে। এ সময় সে পুকুরে হাবুডুবু খেতে থাকে। পরে তার বন্ধুরা পুকুর থেকে উঠে দৌড়ে বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। পরিবারের লোকজন এসে দেখে রুপক পানির নিচে তলিয়ে গেছে। পুকুর হতে শিশু রুপকের নিথর দেহ উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন পুকুরের পানিতে ডুবে রুপক চন্দ্র রায় নামে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আটোয়ারী থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর