মুন্সীগঞ্জে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাঁর কাছে ১২৫ গ্রাম গাঁজা পাওয়া যায়।
গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ ডিবি পুলিশের একটি টিম এসআই সালাম, এসআই ফয়সাল এর নেতৃত্বে (২৪ আগস্ট) তারিখ রাত্র ১০.৪৫ ঘটিকার সময় মুন্সীগঞ্জ সদর থানার মুক্তারপুর এবিসি ফুটভিলেজ এন্ড চাইনিজ রেস্টুরেন্টের সামনে থেকে মোহাম্মদ হানিফ (৪২)পিতা মৃত মিয়াজান মাদবর সাং মুক্তারপুর থানা ও জেলা মুন্সীগঞ্জকে ১২৫ গ্রাম গাঁজাসহ আটক করে। হানিফের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক মামলা রয়েছে।
ডিবি ওসি মোজাম্মেল হক বলেন, সে একজন মাদক ব্যবসায়ী বলিয়া এলাকায় পরিচিত। তাঁর বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বার্তাবাজার/এমকে