যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী বাজারে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১২ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিদের নাভারন জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের লাগামহীন গতির কারণে দূর্ঘটনা ঘটেছে। পিকআপ চালকের অবস্থা আশঙ্কাজনক৷
নাভারণ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনর্চাজ জানান, বাস এবং পিকআপ দুটি জব্দ করা হয়েছে৷ ঘটনার তদন্ত করে পরবর্তিতে ব্যবস্থা নেওয়া হবে৷
বার্তাবাজার/এমকে