উখিয়া থানার ওসি মর্জিনাসহ ৪ জনের নামে মামলা

কক্সবাজারের উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্জিনা আক্তারসহ মোট ৪ জনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে সুলতানা নুরী নামে এক নারী মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামীরা হলেন- পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম, এএসআই মো. শামীম ও কনস্টেবল মো. সুমন।

আজ (মঙ্গলবার) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-৩ এ মামলাটি দায়ের করা হয়। মামলাটিকে আমলে নিয়ে পিবিআইকে তদন্তের জন্য নির্দেশনা দিয়েছেন আদালত।

মামলার বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এড. একরামুল হুদা জানান, বাদি সুলতানা নুরী কক্সবাজারের একটি বেসরকারী কলেজের ছাত্রী। তিনি নারী নির্যাতন আইনের ৯(১) তৎসহ দঃবিঃ আইনের ৩২৩/৩২৪/৩৪২/৩৭৯/৫০৬ ধারা মতে অভিযোগ আনেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর