ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনাল কর্মীদের ব্যবহৃত ইউনিফরমের ডিজাইন, রঙ ও পেটেন্ট-এর নিবন্ধন অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর।
গত রবিবার (২৩ আগস্ট) প্রতিষ্ঠানটির ডেপুটি রেজিস্ট্রার এ কে এম শওকত আলম মজুমদার স্বাক্ষরিত ১৭৭৫ স্মারক নম্বর পত্রে এই নিবন্ধন অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধনের পরিপ্রেক্ষিতে এখন থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনাল কর্মীদের ব্যবহৃত পোশাকের অলংকারিত ডিজাইন, প্যাটার্ন ও রঙের স্বত্ব ও মৌলিকত্ব সংরক্ষণ অনুমোদন লাভ করলো প্রতিষ্ঠানটি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পূর্বানুমোদন ব্যতীত এখন থেকে এই পোশাক অন্য কারও জন্য ব্যবহার নিষিদ্ধ। এ ছাড়া বিধি-নিষেধ অমান্য করে তা ব্যবহার করা হলে প্রচলিত আইনে এটি দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।
বার্তাবাজার/কে.জে.পি