তাহিরপুরে শফিকুলের সন্ত্রাসী কার্যক্রমে অতিষ্ঠ সাধারণ মানুষ

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য শফিকুলের সন্ত্রাসী কার্যক্রম দিন দিন বেড়েই চলেছে, গত ২২.০৮.২০ শনিবারে সুনামগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল খায়েরের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলা সহ এলাকায় নানা ধরনের অরাজকতা চালিয়ে যাচ্ছেন তিনি।

প্রতক্ষদর্শী ও স্থানীয় বালিয়াঘাট গ্রামের বাসিন্দা সমসু মিয়া জানান, গত শনিবার জনাব আবুল খায়ের নিজ বাড়ি থেকে স্থানীয় বাজারে আসার পথে উৎপেতে থাকা শফিকুলের সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে সাথে থাকা নগদ দুই লক্ষ টাকা ও একটি মোবাইল ফোন চিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জনাব সোহেল রানা বলেন, জনাব আবুল খায়েরের উপর পরিকল্পিতভাবে স্থানীয় মাদক সম্রাট শফিকুল ইসলাম এর নেতৃত্বে হামলা চালানো হয়েছে।

এর আগেও সরকারি ত্রাণ নিজের পরিবারের সদস্যদের মাঝে বন্টণ একাধিকবার দৈনিক সুনামগঞ্জের খবর সহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। নামে বেনামে দলীয় প্রভাব খাটিয়ে গত কয়েক বছরে অঢেল ধন-সম্পদের মালিক বনে গেছেন।

উত্তর শ্রীপুর ইউনিয়নের শালিস ব্যক্তিত্ব জনাব সিজিল মিয়া বলেন, শফিকুলের সন্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ডে সাধারণ জনগণের অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আতিকুর রহমান জানান, একটি অভিযোগ পেয়েছি খতিয়ে দেখা হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর