দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২ হাজার ৫৪৫, মৃত্যু ৪৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৪৫ জন। এদিনে মৃত্যু হয়েছে ৪৫ জনের। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮ জনে।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ১৪ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮১ জন সুস্থ হয়েছেন। দেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন।
বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর