যশোরে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যান্ড মহাসড়ক পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় ইনতাজ গাজী (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তিনি ঔষধ কিনে বাড়ি ফেরার সময় ইজিবাইকের ধাক্কায় নিহত হন। পুলিশ ইজিবাইক জব্দ ও চালককে আটক করেছে।

নিহত ব্যক্তি হলেন, অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধোপাদী পশ্চিমপাড়ার মৃত ফজর আলী গাজীর ছেলে ইন্তাজ গাজী (৯০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃদ্ধ ইনতাজ গাজী রাস্তা পার হওয়ার সময় যশোরগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আলিমুর রাজিব তাঁকে মৃতবলে ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, ইনতাজ গাজী হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে ওষুধ কেনার উদ্দেশ্যে নওয়াপাড়া নূরবাগে আসেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার (ওসি) শাহাবুদ্দিন জানান, থানার টহলরত পুলিশ ঘটনাস্থল থেকে ইজিবাইকটি জব্দ করেছে। ইজিবাইক চালক আল—আমিন (৩৫)কে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর