বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের তিন বছর, টেকনাফ ক্যাম্পে গুলাগুলি

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা উগ্রবাদী সংগঠন (আরসা) গ্রুপের সদস্যদের প্রভাব বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে গুলাগুলির ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার ভোর ৫টা নাগাদ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং পুটিবনিয়া উত্তর-পশ্চিম পাহাড় সংলগ্ন ২২নং ক্যাম্পে সি-ব্লক এলাকায় এঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ক্যাম্পের মাঝি ও সাধারণ রোহিঙ্গারা জানান, ভোরে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সমর্থিত সক্রিয় একটি গ্রুপ সি-ব্লক পয়েন্টে অনুপ্রবেশের চেষ্টা করলে ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারা ঐক্যবদ্ধ হয়ে তাদের ধাওয়া করে।

ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ব্যাপী উভয় গ্রুপের মধ্যে অন্তত ৫০/৬০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে সাধারণ রোহিঙ্গারা আতংকে রয়েছে। এখনো পুনরায় হামলার আশংকায় ক্যাম্প এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে।

এবিষয়ে উনচিপ্রাং (এনিপিএন) ক্যাম্প ইনচার্জ আনোয়ারের মুটোফোনে যোগাযোগ করেও সংযোগ স্থাপন না হওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর