নীলফামারীর ডিমলায় উপজেলা যুবদলের কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় এবং দলকে সু-সংগঠিত করার লক্ষে উপজেলা যুবদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সন্ধায় ডিমলা উপজেলা বিএনপির কার্যালয়ে এক কর্মী সভায় আগামী ১মাসের জন্য ডিমলা উপজেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়।
জেলা যুবদলের সভাপতি এইচএম সাইফল্লাহ রুবেল ও সম্পাদক শাহাদৎ হোসেন চেীধুরী স্বাক্ষরিত কমিটিতে উপজেলা ছাত্রদলের সাবেক নেতা সহিদুল ইসলামকে আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশিক উল ইসলাম লেমনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির ঘোষনা করেন কেন্দ্রীয যুবদলের সহ সভাপতি রুহুল আমিন আকিল।
বার্তাবাজার/এমকে