করোনা উপসর্গ নিয়ে পঞ্চগড়ে যুবকের মৃত্যু

পঞ্চগড়ে রাশেদ পারভেজ বাবু (৩৭) নামে এক যুবকের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। জেলা শহরের মিঠাপুকুর গ্রামের রেজাউল করিমের ছেলে মৃত পারভেজ। তিনি ঔষুধ ব্যবসায়ী ছিলেন।

স্বাস্থ্য বিভাগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ডায়াবেটিস ও হৃদরোগে পারভেজ আগে থেকেই আক্রান্ত ছিলেন। গত এক সপ্তাহ ধরে জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে স্থানীয়ভাবে তার চিকিৎসা করানো হয়। সোমবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। সকাল ১১ টায় কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদ মাঠে জানাযা শেষে তাকে দাফন করা হয়।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর