মিয়ানমার থেকে বাস্তচ্যুত হয়ে বাংলাদেশের কক্সবাজার এলাকায় আশ্রয় নেয়ার পর ১ লাখ ৮ হাজার ৩৭ জন রোহিঙ্গা শিশুর জন্ম হয়েছে। সেভ দ্য চিল্ড্রেনের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাদের নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসে ৭ লাখের মত রোহিঙ্গা। ইউএনএইচসিআরের তথ্য থেকে জানা যায়, ২০২০ সালের মে মাস পর্যন্ত কক্সবাজারে শরণার্থী শিবিরে শিশুর সংখ্যা ৭৫ হাজার ৯৭১ জন যা মোট রোহিঙ্গার ৯ শতাংশ। বাংলাদেশে আসার পর তাদের জন্ম হয়েছে।
ইউএনএইচসিআরের তথ্য থেকে জানা যায়, ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সাত বছরের নিচে শিশুর সংখ্যা ছিলো ৩২ হাজার ৬৬।তারা ২১ টি ক্যাম্পে রয়েছেন। এই মোট সংখ্যা রোহিঙ্গাদের ২৫ শতাংশ।
তিন বছরে ৭৫ হাজারের বেশি শিশুর জন্ম হয়েছে রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে। কিন্তু তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছেনা পরিবার। ৩০ হাজারের বেশি শিশু সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।
বিশ্ব নেতারা, বিশেষত যারা মিয়ানমারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তারা এই সঙ্কটের দ্রুত সমাধানের আশা জানিয়েছেন। বাচ্চাদের শৈশবকে বন্দিদশায় কাটিয়ে দেওয়া উচিত না বলে মন্তব্য করেছেন। সূত্র: রিলিফ ওয়েব।
বার্তাবাজার/এসজে