একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ রাতে

চলতি ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে কলেজ ও মাদরাসায় প্রথম ধাপে ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছে। তাদের মধ্যে ১ম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে আজ মঙ্গলবার(২৫ আগস্ট) রাত ৮টায়।

জানা গেছে, শিক্ষার্থীদের এসএমএসে ফল জানানো হবে। একইসঙ্গে একটি সিকিউরিটি কোড পাঠানো হবে। এ কোডটি ভর্তি নিশ্চয়নের জন্য সংগ্রহ করতে হবে। আর ভর্তির নির্ধারিত ওয়েবসাইটেও (http://www.xiclassadmission.gov.bd) ফল জানা যাবে।

ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রথম ধাপে ২৬ থেকে ৩০ আগস্ট রাত ৮টার মধ্যে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে। এই সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে প্রথম ধাপের আবেদন বাতিল বলে গণ্য হবে।

দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়।

আর তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ৭ ও ৮ সেপ্টেম্বর। তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়।

কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টায়। ভর্তি কার্যক্রম চলবে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর