অবৈধ পাসপোর্ট রাখার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বার্সেলোনা কিংবদন্তি রোনালদিনহো। ব্রাজিলের সাবেক এই ফুটবলারকে দীর্ঘ পাঁচ মাস পর মুক্তি দিলেন প্যারাগুয়ের আদলত।
গতকাল সোমবার তাকে মুক্তির নির্দেশ দেওয়া হয়।
সাবেক তারকা ফুটবলার রোনালদিনহোর পাশাপাশি তার ভাইকেও রবের্তো দে অ্যাসিস মোরেইরাকেও মুক্তি দেওয়ার নির্দেশ দেন বিচারক গুস্তাভো আমারিলা। অবৈধ পাসপোর্ট রাখার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধেও। সাধারণত প্রতিবেশী দেশ ব্রাজিলের কেউ প্যারাগুয়েতে প্রবেশ করলে পাসপোর্টের দরকার হয় না। তা জেনেও নিজের ম্যানেজার ভাইয়ের সঙ্গে জাল পাসপোর্ট নিয়ে গত ৪ মার্চ প্যারাগুয়েতে প্রবেশ করেন ৪০ বছর বয়সী রোনালদিনহো।
শুরুতে তাদের গ্রেফতার করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা পর্যন্ত আসুনসিওনের একটি হোটেলেই অবস্থান করতে বলা হয় তাদেরকে। দুই দিন পর রোনালদিনহো ও তার ভাইকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়।
এক মাস জেলে থাকার পর বেশ কয়েকবার আপিল করলে আদালত রোনালদিনহো ও তার ভাইকে ‘হাউস অ্যারেস্টে’ পাঠায় আদালত। সোমবার তাদের মুক্তি দেওয়ার রায় আসল।
রায়ে বিচারক জানান, কোনও দেশে রোনালদিনহোকে ভ্রমণে যেতে আর কোনও বাধা নেই। তবে তার স্থায়ী ঠিকানা পরিবর্তন করলে আমাদের জানাতে হবে।
বার্তাবাজার/এমকে