রাজধানীর সিরাজুল ইসলাম মেডিক্যালে র‍্যাবের অভিযান চলছে

ইবিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানী ঢাকার মৌচাক এলাকায় অবস্থিত সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযান চলছে।

আজ (মঙ্গলবার) দুপুরে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে হাসপাতালটিতে অভিযান শুরু হয়।

এ বিষয়ে র‍্যাব ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

জানা যায়, প্রতিষ্ঠানটির প্যাথলজি পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া, আরও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর