ত্রিপুরার সঙ্গে নৌ যোগাযোগে ছাড়পত্র দিল বাংলাদেশ

অবশেষে বাংলাদেশ থেকে গোমতী নদী হয়ে ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়া পর্যন্ত জাহাজ চলাচলের ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে সরাসরি নৌপরিবহন চালু হওয়ার ছাড়পত্র পাওয়ায় রাজ্যবাসী খুশির মেজাজে।

অনেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ জন্য ধন্যবাদ জানাচ্ছেন।

ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের ছাড়পত্র দেওয়ার বিষয়টি জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই বাংলাদেশ থেকে পরীক্ষামূলকভাবে মাঝারি আকারের জাহাজ চালানো হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর