নামাজে দাঁড়ানো অবস্থায় ইউপি সদস্যকে খুন

নড়াইলে নামাজে দাঁড়ানো অবস্থায় আব্দুর রাজ্জাক মল্লিক (৭৫) নামের এক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) নড়াইল সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, সোমবার এশার নামাজ পড়ার জন্য নিজের ঘরে জায়নামাজে দাঁড়ানো অবস্থায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও বুকে উপর্যুপরি কুপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তখন তার স্ত্রী পানি আনতে টিউবওয়েলে গিয়েছিলেন।

ঘরে ফিরে নিজের স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করেন তিনি। পরে তার চিৎকার শুনে প্রতিবেশিরা গিয়ে আব্দুর রাজ্জাক মল্লিককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

আধিপত্য বিস্তার নিয়ে সংঘাতপূর্ণ গ্রামটিতে কে বা কারা কী কারণে বৃদ্ধকে হত্যা করেছে, কারণ অনুসন্ধানে পুলিশ সম্ভাব্য কয়েকটি বিষয়কে বিবেচনায় নিয়ে তদন্তে নেমেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর