‘শ্রিংলার সফর নিয়ে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন দুঃখজনক ও বিভ্রান্তিকর’

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার গত ১৮ আগস্ট ঢাকা সফর নিয়ে কয়েকটি গণমাধ্যম উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর খবর পরিবেশন করছে বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

গতকাল সোমবার (২৪ আগস্ট) রাতে হাইকমিশনের ভেরিফাইড ফেইসবুক পেজে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক ঢাকা সফর নিয়ে কয়েকটি গণমাধ্যম ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে খুব সামান্য বোধগম্যতা নিয়ে উদ্দেশ্যমূলক, ভুল এবং অনুমাননির্ভর প্রতিবেদন প্রকাশ করছে। এ ধরনের বাজে প্রচেষ্টা অত্যন্ত দুঃখজনক ও বিভ্রান্তিকর।

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ১৯ আগস্ট তিনি ঢাকা ত্যাগ করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর