মেহেরপুরের গাংনীতে ২২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে তাকে আটক করে। আটককৃত ব্যাক্তি গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মিল্টন হোসেন(৩০)।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী ‘বার্তা বাজার’কে জানান, গাংনী উপজেলার কাজিপুর মুন্সিপাড়ায় পাকা রাস্তার ওপর মাদক পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিলসহ লিটনকে আটক করে জেলা ডিবি পুলিশ।
তিনি আরো জানান, আটককৃত লিটনের ইতিপূর্বে দু’টি মাদক মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।আটককৃত লিটনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
বার্তাবাজার/এমকে