সি আর দত্তের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) এক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসভবনের বাথরুমে পড়ে যান সি আর দত্ত। এতে পা ভেঙে মারাত্মক আহত হন তিনি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। আজ সকালে তার মৃত্যু হয়।

চিত্ত রঞ্জন দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর