আসন্ন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাচাই করতে সোমবার (২৪) জুলাই থেকে শুরু হয়েছে রিপাবপলিকান দলের জাতীয় সন্মেলন। সন্মেলনে আনুষ্ঠানিকভাবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই আবার প্রেসিডেন্ট পদে লড়ার জন্য মনোনয়ন দিয়েছে দলটি। পাশাপাশি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণাও শুরু করেছে তারা।
হোয়াইটহাউজে অনুষ্ঠিত এই সন্মেলনে ট্রাম্পের যোগ দেওয়ার কথা না থাকলেও শেষ মুহুর্তে সবাইকে অবাক করে দিয়ে সেখানে হাজির হন তিনি।
ট্রাম্প তার বক্তব্যে এই নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন বলে উল্লেখ করেন। পাশাপাশি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনের চুড়ান্ত দিন ২৭ আগস্ট রাতে কনভেনশনে মূল ভাষণ দেবেন ট্রাম্প। এদিন তিনি তুলে ধরবেন তার বিস্তারিত কর্মসূচী। প্রেসিডেন্টের ভাষণের আগে রিপাবলিকান দলের শীর্ষ কয়েকজন নেতা এবং ট্রাম্প পরিবারের সদস্যরা বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নির্বাচন।
বার্তাবাজার/এসজে