করোনাভাইরসের প্রকোপ রয়েছে এমন দেশ কিংবা যুক্তরাষ্ট্রের কোন স্টেট থেকে নিজ এলাকায় ফেরার পর সংশ্লিষ্টদের ১৪ দিনের কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত জানিয়েছে মার্কিন ফেডারেল রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধক সেন্টার (সিডিসি)।
এই সংস্থার পক্ষ থেকেই করোনা সংক্রমণের হার রোধে ১৪ দিনের কোয়ারেন্টাইনের নির্দেশ জারি করা হয়েছিল।
সিডিসির ওয়েবসাইটে এই নতুন নির্দেশনা উপস্থাপন করা হয়েছে।
ওয়েবসাইটে বলা হয়েছে, ‘আপনি হয়তো সুস্থবোধ করছেন, কোন উপসর্গ নেই বলে মনে হচ্ছে, তারপরও আপনি করোনায় আক্রান্ত হতে পারেন। তাই শিশুসহ যারাই বিভিন্ন দেশ অথবা স্টেট পরিভ্রমণ করছেন তারাই করোনাভাইরাস সংক্রমণের বাহন হতে পারেন। আর এটি বিস্তৃত হতে পারে পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব অথবা কমিউনিটির লোকজনের মধ্যে। কারণ, সংক্রমিত হবার পর উপসর্গ প্রকাশ্যে আসতে ১৪ দিন পর্যন্ত লাগে।
বার্তাবাজার/কে.জে.পি