দুপুর থেকে গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

আজ (মঙ্গলবার) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর জুরাইন, জিয়া সরণি, ধোলাইপাড়, জুরাইন মেডিকেল রোড, এ কে স্কুল রোড, মীর হাজারীবাগ ও জুরাইন মাদরাসা রোডসহ আশেপাশের বেশ কিছু এলাকাতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-খুলনা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অ্যালাইমেন্টের মধ্যে অবস্থিত নির্মাণাধীন জুরাইন ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য গ্যাস সরবারহ বন্ধ থাকবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর