ভারতে একদিনে করোনা শনাক্ত ৬০ হাজার ৯৭৫, মৃত্যু ৮৪৮

ভারতে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত করা হয়েছে ৬০ হাজার ৯৭৫ জনের শরীরে। দেশটিতে একদিনে মারা গেছেন আরও ৮৪৮ জন।

ভারতে করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৮ হাজার ৩৯০ জনের। এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩১ লাখ ৬৭ হাজার ৩২৩। ভারতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪ লাখ ৪ হাজার ৫৮৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৫৫০ জন। সুস্থতার হার ৭৫ দশমিক ৯১ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর