মোহাম্মদপুরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসা থেকে শাহনাজ পারভীন (২১) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার(২৪ আগস্ট) রাতে কাদেরীয়াবাদ হাউজিং এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পরিবারের দাবি, সে আত্মহত্যা করেছে।

মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ জানান, সন্ধ্যার দিকে পারভীনের রুম থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে দেখে সে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।

তার আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর