গোপালগঞ্জের কাশিয়ানীতে ইমাদ পরিবহনের একটি নৈশকোচে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। গতরাত (সোমবার) ১টার দিকে উপজেলার ভাটীয়াপাড়া গোল চত্ত্বরে এই অভিযান চালানো হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা হাইওয়ে থানা, গোপীনাথপুর পুলিশ ফাঁড়ি ও কাশিয়ানী থানা-পুলিশের যৌথ অভিযান সোমবার রাত পৌনে ১টার দিকে সাতটি দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করা হয়। যদিও আটকদের নামপরিচয় নিশ্চিত করেনি পুলিশ।
এ বিষয়ে ইমাদ পরিবহনের সুপার ভাইজার নুরুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০টার দিকে খুলনার দুটি কাউন্টার থেকে আটককৃত ৭ জন যাত্রী ঢাকার উদ্দেশে টিকিট কেটে বাসে ওঠেন। কিন্তু তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ফকিরহাট নেমে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়। এরপর পুলিশের টিম নিয়ে ভাটিয়াপাড়া থেকে এদের অস্ত্রসহ আটক করে।
বার্তাবাজার/এসজে