কক্সবাজারের সমুদ্রবন্দরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ

কক্সবাজার জেলার মাতারবাড়ি সমুদ্রবন্দরের বহির্নোঙরে বৈরী আবহাওয়ার কারণে নোঙর ছিঁড়ে গিয়ে দু’টি বিদেশি জাহাজের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে জাহাজ দু’টি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল (সোমবার) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্টগার্ডের পূর্বাঞ্চলের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বলেন, রবিবার সকালে বৈরী আবহাওয়ার কারণে মাতারবাড়ি বন্দরের বহির্নোঙরে অবস্থানরত মাল্টা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি আর্চাগিলস গ্যাব্রিয়েল জাহাজের দুটি নোঙরই ছিঁড়ে যায়। এ সময় জাহাজটি স্রোতের টানে অদূরে নোঙর করে থাকা ‘ডেনসার প্যানথার’ জাহাজের সঙ্গে সংঘর্ষ ঘটে।

এছাড়া পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খবর পেয়ে ঘটনার পরপরই বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা ঘটনাস্থলে ছুটে যায় জাহাজ দুটির ক্যাপ্টেন এবং ক্রুদের সার্বিক খোঁজ-খবর সংগ্রহ করে। দুর্ঘটনা কবলিত দু’টি জাহাজেরই ক্ষতি হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর