আজ মঙ্গলবার থেকে পাবনা-০৪, ঢাকা-০৫ এবং নওগাঁ-০৬ এই তিন আসনের উপ-নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি (জাপা)।
সোমবার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। ২৯ আগস্ট পর্যন্ত প্রার্থীদের পূরণকৃত মনোনয়ন ফরম বনানী কার্যালয়ে গ্রহণ করা হবে।
আগামী ৩১ আগস্ট বেলা ১১টায় পাবনা-০৪ আসনের প্রার্থীদের বনানী কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।
বার্তাবাজার/এমকে