করোনায় আক্রান্ত গতি মানব উসাইন বোল্ট

এবার জন্মদিনের পার্টিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন আটবারের অলিম্পিকক সোনাজয়ী কিংবদন্তী দৌড়বিদ উসাইন বোল্ট। গতকাল (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বোল্ট বলেন, শনিবার করোনা পরীক্ষা করে জানতে পারেন তার করোনা পজেটিভ। তবে তার কোনো উপসর্গ নেই। তিনি কোয়ারেন্টাইনে আছেন।

টুইটারে বোল্ট জানান, ‘শুভ সকাল। আমি কোভিড-১৯ আক্রান্ত হয়েছি। শনিবার আমি পরীক্ষা করিয়েছিলাম।’ অবশ্য নিজের শরীরে কোনো উপসর্গ নেই বলে জানিয়েছেন বোল্ট। সবাইকে সতর্ক এবং বাড়িতে থাকতে আবেদনও জানান তিনি।

এর কয়েকদিন আগেই নিজের ৩৪তম জন্মদিন উদ্‌যাপন করেছেন। যে উপলক্ষে পার্টিও করেছিলেন বোল্ট। যেখানে কোনো সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর