মেষ: পিতার স্নায়ু দুর্বলতা দেখা দেবে। স্ত্রীর বিদেশ ভ্রমণের ভিসা নিতে আরও কাগজপত্রের প্রয়োজন হবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
বৃষ: পৈতৃক অর্থ আংশিক পাবে। স্ত্রীর আয় বাড়বে। সংসারে সামান্য অতৃপ্তি থাকবে।
মিথুন: নিজের ডায়াবেটিস বাড়বে। স্ত্রীর স্নায়ুরোগ হতে পারে। সন্তান বিদেশ যাবে অর্থের প্রয়োজন।
কর্কট: আয় বাড়বে। কিন্তু স্নায়ুরোগে কষ্ট দেবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।
সিংহ: উচ্চ রক্তচাপে ভোগাবে। স্বল্প ভ্রমণ শুভ। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন।
কন্যা: আয় বাড়বে। সংসারে শান্তি বিরাজ করবে। মাতা রোগে পড়তে পারেন।
তুলা: ঠান্ডাজনিত রোগে অলসতা নিয়ে আসবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বাড়বে। বিদেশযাত্রার যোগ আছে।
বৃশ্চিক: আয় ও সম্পদ বাড়বে। দূর ভ্রমণে ব্যয় বাড়বে। সংসারে সম্মান বাড়বে।
ধনু: দেহ-মনে অলসতা বাড়বে। গায়ের তথা বাতের ব্যথা বাড়বে। অর্থ সঞ্চয় হওয়ার সম্ভাবনা আছে।
মকর: সম্পত্তি বিক্রির পরিবেশ আসবে। বৈদেশিক ব্যবসায় ব্যস্ততা বাড়বে। ব্যয় বাড়বে।
কুম্ভ: পিতার শরীর খারাপ থাকলেও বিদেশ ভ্রমণ যোগ আছে। অর্থ ও সম্পদ বাড়বে। সম্মানপ্রাপ্তি যোগ আছে।
মীন: কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। সম্পত্তি থেকে প্রচুর লাভ হবে। স্ত্রীর আয় বাড়বে।
বার্তাবাজার/এমকে