রাজারহাটে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় রাজারহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য রাজারহাট উপজেলা নিবার্হী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে ধর্মঘট ডেকেছে রাজারহাট বাজারের চাল ব্যবসায়ীরা। এতে সংহতি প্রকাশ করেছে উপজেলা বনিক সমিতির নেতারাও।

স্থানীয় সুত্রে জানা যায়, রাজারহাট বাজারে একটি চালের দোকানে গত রবিবার(২৩ আগস্ট) বিকেলে রাজারহাট বাজার মনিটরিংয়ের সময় প্লাষ্টিক মোড়কজাত চাউল বিক্রি ও সংরক্ষনের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরে তাসনিম চাল ব্যবসায়ী আব্দুল হাকিমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ব্যবসায়ীদের কাছে এই জরিমানাটি অসহনীয় মনে হয় । যার ফলে ঐ দিন দুপুর ৩টা থেকে রাজারহাট বাজারের চাল ব্যবসায়ীরা একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য চাল ব্যবসা বন্ধ ঘোষণা করেছেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে চাল ব্যবসায়ীদের সাথে সংহতি প্রকাশ করে বাজারের সমস্ত দোকান-পাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রেখেছে উপজেলা বণিক সমিতি। সোমবার(২৪ আগস্ট) বিকালে রাজারহাট বাজারে সরেজমিনে গিয়ে দেখা অনির্দিষ্ট এই ধর্মঘটের কারনে চাল ক্রয়-বিক্রয় বন্ধ থাকায় ভোক্তারা চরম বিপাকে পড়েছে।

চাল কিনতে আসা মোঃ রাসেল নামের এক ক্রেতা জানান,”গতকাল থেকে চালের দোকান বন্ধ,আজ বাজারের সব দোকান বন্ধ । কুড়িগ্রাম সদর থেকে আমাকে চালসহ বাজারের শাক-সবজি কিনতে হলো।

রাজারহাট বাজারের জরিমানা দেয়া চাউল ব্যবসায়ী আব্দুল হাকিম বলেন, “আমরা আইনকে শ্রদ্ধা করি, তবে যেখান থেকে প্লাস্টিক বস্তায় চাউল মোড়কজাত করা হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করে আমার মতো ক্ষুদ্র ব্যবসায়ীকে এত বেশি জরিমানা করা হয়েছে। যা আমার মতো ব্যবসায়ীকে পথে বসতে হবে।”

এ বিষয়ে রাজার হাট বাজারের বনিক সমিতির সভাপতি মোঃ আমজাদ আলী বলেন, “আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের এতটা জরিমানা করা ঠিক হয়নি, ইউএনও মহোদয় আমাদের সাথে বসে শান্তিপূর্নভাবে আলোচনা করতে পারতো কিংবা আমাদের পলিথিন ব্যবহার না করার সময় দিতে পারতো। তারপর আমরা সেটা না মানলে জরিমানা করলে আমাদের কোন আপত্তি থাকতো না।”

পলিথিন ব্যাগ ব্যবহার করার দায়ে চাল ব্যবসায়ীর ৫০হাজার টাকা জরিমানা করার বিষয়টি স্বীকার করে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতে ৫০হাজার টাকা জরিমানার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর