বরিশাল নগরীর পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর সড়কের গুচ্ছ গ্রাম সংলগ্ন “রহমানিয়া কিরাতুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শতাধিক এতিম শিশুরা মুড়ি খেয়ে জীবন যাপন করছে।
জুলাই মাসে এমন সংবাদ প্রকাশিত হয় বার্তা বাজারে। তারপর পরই সেখানে ছুটে গিয়ে সাহায্য করে মিরপুরের চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার কর্তৃপক্ষ।
বর্তমানে করোনা ভাইরাস ও মাদ্রাসাটির চারদিকের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও খাদ্য সংকটে পড়েছে মাদ্রাসার শিক্ষার্থীরা। এমন অবস্থায় আবারও তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলো চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার কর্তৃপক্ষ।
চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের পরিচালক মিল্টন সমাদ্দার বার্তা বাজারকে জানান, ওই মাদ্রাসার প্রায় ১০০ শিক্ষার্থী খাদ্যভাবে আছে। একদিকে করোনা অন্যদিকে বন্যার কারণে তারা মানবেতর জীবন যাপন করছে। আমরা আমাদের পক্ষ থেকে ৭শ’ কেজি চাল, ৭৫ কেজি পেয়াজ, ৩ বস্তা আলুসহ ১ মাসের সম্পুন্ন খাবারের খরচ আমরা দিবো।
এ কাজে শরিক হতে পারেন আপনিও। যোগাযোগ করতে পারেন মিল্টন সমাদ্দারের সাথে। যোগাযোগ-01615554444।
মুড়ি খেয়ে বেঁচে থাকা সেই মাদ্রাসায় আবারও খাবার সংকট
মুড়ি খেয়ে বেঁচে থাকা সেই মাদ্রাসায় আবারও খাবার সংকট
Gepostet von Barta Bazar am Montag, 24. August 2020
কেএস/বার্তাবাজার