চীন থেকে আরও তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ পাচ্ছে পাকিস্তান

চীন-পাকিস্তানের সম্পর্কের ক্রমাগত উন্নতি হচ্ছে। ইতোমধ্যে পাকিস্তানকে একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিয়েছে চীন। এধরণের আরও তিনটি যুদ্ধজাহাজ পাকিস্তানের নৌসেনার জন্য বানাচ্ছে বেইজিং। প্রসঙ্গত, এত বড় যুদ্ধজাহাজ অন্য কোনও দেশের জন্য আগে বানায়নি চীন।

চীনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এটি চীনের সামরিক রফতানিতে একটি বড় ধাপ। এই বিশেষ প্রকারের গাইডেজ মিসাইল ফ্রিজেট আগে কোনও দেশের কাছে বিক্রি করেনি চীন। এ যুদ্ধজাহাজের কারণে পাকিস্তানি নৌসেনার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আগামী বছরের মধ্যে এরকম আরও তিনটি যুদ্ধজাহাজ পাকিস্তানের কাছে আসবে বলেও জানায় চীনা গণমাধ্যম।

অত্যাধুনিক এই যুদ্ধজাহাজ প্রস্তুত করা হয়েছে চীনের সাংগাইতে। সেখানেই জাহাজটিকে জনসমক্ষে আনা হয়। এসময় উপস্থিতি ছিলেন সামরিক কর্মকর্তারা।

প্রসঙ্গত, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরের দিন দুয়েকের মধ্যেই এই যুদ্ধজাহাজ প্রকাশ্যে এলো। ৪০০০ টন লোড ডিসপ্লেসমেন্টের ক্ষমতাসম্পন্ন এই জাহাজে আছে অত্যাধুনিক রেডার ও মিসাইল ব্যবস্থা। এতে ১৬৫ জন নাবিক উঠতে পারবেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর