চট্টগ্রামে মা-ছেলের গলাকাটা লাশ উদ্ধার

চট্টগ্রামে মা ও তাঁর শিশু ছেলেকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৮টার দিকে পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মা গুলনাহার বেগম (৩৩) ও তাঁর ছেলে রিফাত (৯)।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, নিহতদের গলায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ক্রাইমসিনে আমরা এসেছি। কে বা কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে’।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর