স্বাস্থ্যবিধি অমান্য করায় শরীয়তপুরে ৬ জনের অর্থদণ্ড

করোনাভাইরাস প্রতিরোধে শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৬ জনকে ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৫ টা থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালীন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ এই অর্থদন্ড করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ বলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের স্যারের নির্দেশে প্রতিদিনের ন্যায় মোবাইল কোর্ট পরিচালনাকালীন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে ৬ জনকে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

অনেককে এ সময় সতর্ক করা হয় এবং স্বাস্থ‍্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়। এসময় পারস্পরিক দূরত্ব ন‍্যূনতম ৩ ফুট বজায় রাখতে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। পালং মডেল থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর