তৃতীয় টেষ্ট বাঁচাতে লড়ছে আজহার আলীর দল

তৃতীয় টেষ্টে পাকিস্তানের জয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং হারের পথেই রয়েছে আজহার আলীর দল। তাদের সামনে বাঁচার উপায় একটাই খোলা-ড্র। কিন্তু শেষ দুই দিনের উইকেটে টিকে ড্র করাও তো চাট্টিখানি ব্যাপার নয়!

সাউদাম্পটনে টেস্টে তবু লড়াই করে যাচ্ছে পাকিস্তান। মাঝেসাঝে বৃষ্টিও অনেকটা পথ এগিয়ে দিচ্ছে। কিন্তু বৃষ্টির আনুকূল্যের আশা করতে হলেও তো উইকেটে টিকে থাকতে হবে।

উদ্বোধনী জুটিতে দেখে শুনে শুরু করেন শান মাসুদ আর আবিদ আলি। ২৩.৪ ওভার তারা কাটিয়ে দিয়েছিলেন নির্বিঘ্নে। শেষ পর্যন্ত পাকিস্তানের ওপেনিং জুুটিটি ভাঙেন স্টুয়ার্ট ব্রড।

চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১০০ রান।আজহার আলী ২৯ এবং বাবার আজম ৪ রানে ক্রিজে রয়েছেন। ইনিংস ব্যবধানে হার এড়াতে আরো প্রয়োজন ২১০ রান।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর