কক্সবাজারের রামুতে মোঃ ইউনুস প্রকাশ ময়না (৩৩) নামক এক ব্যক্তিকে ১ হাজার পিছ ইয়াবাসহ আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি)।
আজ সন্ধ্যা ৭ টায় রামু বাইপাস হোটেল সিটি স্টে-হাউস এর সামনে হতে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে।
জেলা ডিএনসি’র সহকারী পরিচালক সৌমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মোঃ ইউনুস প্রকাশ ময়নাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ইয়াবা কারবারের সাথে জড়িত বলে স্বীকার করেছে।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে রামু থানায় একটি নিয়মিত মামলা রুজু করে। আটক ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এই কর্মকর্তা।
কেএস/বার্তাবাজার