বাইক চালিয়ে বিয়ের আসরে কনে (ভিডিওসহ)

বিয়ের দিন লাল শাড়ী গায়ে বরের বাড়িতে আসবেন কনে এটাই স্বাভাবিক। কিন্তু এবার ঘটলো ব্যাতিক্রম ঘটনা। গায়ে হলুদের দিনে শহরজুড়ে বন্ধু-বান্ধব ও সাথীদের নিয়ে বাইক র‌্যালি (মোটরসাইকেল শোভাযাত্রা) করলেন বিয়ের কনে।

যা রীতিমতো ফেসবুকে ভাইরাল। কনে ফারহানা আফরোজের বাড়ি যশোর সার্কিট হাউজের সামনে। জেলায়। গত ১৩ আগস্ট গায়ে হলুদের অনুষ্ঠান ঘিরে এমন আয়োজন করেন ফারহানা।

ফারহানা বলেন, আমি যেহেতু বাইক চালাতে পারি তাই বাইক চালিয়ে আমার হলুদের অনুষ্ঠান করেছি। সবাই নেচেগেয়ে উদযাপন করেছি গায়ে হলুদের অনুষ্ঠান। ব্যতিক্রমী কিছু করার ভাবনা থেকেই এমনটা করা। এটি আমার নিজের উদ্যোগে করেছি। অনেক আনন্দ করেছি বন্ধু-বান্ধব ও সাথীরা।

২০১১ সালে যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৩ সালে যশোর আব্দুর রাজ্জাক কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) থেকে এইচআর-এ এমবিএ করছেন ফারহানা।

তিনি বলেন, আমি ২০০৭ সাল থেকে বাইক চালাই। বিয়ের অনুষ্ঠানকে ব্যতিক্রমী করতে ভিন্নধর্মী ভাবনা তার মাথায় ছিল। এই ভাবনা থেকেই তিনি এমন আয়োজন করেছেন। বিয়ে, গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই নেচেগেয়ে উৎসব করেছেন। আমি যেহেতু বাইক চালাতে পারি; তাই বাইক চালিয়েই গায়ে হলুদ ও বিয়ের অনুষ্ঠানে অ্যান্ট্রি দেয়ার পরিকল্পনা করেছি।

১৩ আগস্ট গায়ে হলুদ ছিল ফারহানার। পরদিন ছিলো তার বিয়ে। ছেলে হাসনাইন রাফি পাবনার কাশিনাথপুরের বাসিন্দা। টেক্সটাইল ইঞ্জিনিয়ার হাসনাইন রাফি ঢাকার গাজীপুরে কর্মরত।

ভিডিও দেখতে ক্লিক করুন
কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর