বিএনপি জামায়াতের যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় সর্তক থাকার আহবান জানিয়েছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। সোমবার (২৪ আগষ্ট) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের উদ্যোগে ২০০৪ সালের ২১ আগষ্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার প্রতিবাদে নিহত ও আহতদের স্বরণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এসময় বলেন, ১৫ ও ২১ আগষ্ট ইতিহাসের জন্য একটি কালো অধ্যায়। খুনিরা ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে এবং ২১ আগষ্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শুন্য করতে চেয়েছিলো; কিন্তু খুনিদের সেই স্বপ্ন পূরণ হয়নি মূলত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল নিহতদের স্বরণে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সেই সাথে ওই এলাকার কয়েক’শ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও তবারক বিতরণ করা হয়।
তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা জজ কোর্টের পিপি সামছুর রহমান, সাভার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম প্রমুখ সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কেএস/বার্তাবাজার