ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একটি দাহ্য পদার্থের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সোয়া ৮ টার দিকে আঠারবাড়ি বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নেয়।
উপজেলার আঠারবাড়ি রায়ের বাজারে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর ডিজেল এবং গ্যাস সিলিন্ডারের গোডাউনে সোমবার রাতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
রাত সোয়া ৮ টার দিকে উপজেলার সর্ব বৃহৎ বাজারটিতে আগ্নিকান্ডের ঘটনা ঘটলে আগুন নেভাতে ঈশ্বরগঞ্জ, কেন্দুয়া ও নান্দাইল ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট রাত সাড়ে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে নেয়। আগুনে গোডাউনের বিপুল পরিমান ডিজেল ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় গোডাউনের কর্মচারি বনগাঁও গ্রামের আবদুল মালেকের ছেলে মোঃ কামাল (২৪) আহত হয়।
খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, আগ্নিকান্ডের সঠিক কারণ এখনও নিরর্ধারণ করা যায়নি। গোডাউনে বিপুল পরিমান ডিজেল ড্রাম ও গ্যাস সিলিন্ডার মজুদ ছিলো। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ভিডিও…
ময়মনসিংহে ডিজেল ও গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ আগুন
ময়মনসিংহে ডিজেল ও গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ আগুন
Gepostet von Barta Bazar am Montag, 24. August 2020
বার্তা বাজার/এস.আর