ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি বাজারে একটি দাহ্য পদার্থের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সোয়া ৮ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নেয়।
উপজেলার আঠারবাড়ি রায়ের বাজারে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর ডিজেল এবং গ্যাস সিলিন্ডারের গোডাউনে সোমবার রাতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। রাস সোয়া ৮ টার দিকে উপজেলার সর্ব বৃহৎ বাজারটিতে আগ্নিকান্ডের ঘটনা ঘটলে আগুন নেভাতে ঈশ্বরগঞ্জ, কেন্দুয়া ও নান্দাইল ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট রাত সাড়ে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে নেয়।
আগুনে গোডাউনের বিপুল পরিমান ডিজেল ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুনে গোডাউনের কর্মচারি বনগাঁও গ্রামের আবদুল মালেকের ছেলে মোঃ কামাল (২৪) আহত হয়। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, আগ্নিকান্ডের সঠিক কারণ নিরুপন করা যায় নি। গোডাউনে বিপুল পরিমান ডিজেল ড্রাম ও গ্যাস সিলিন্ডার মজুদ ছিলো। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা যায়। ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস নির্ণয় করবে।
ময়মনসিংহে ডিজেল ও গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ আগুন
ময়মনসিংহে ডিজেল ও গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ আগুন
Gepostet von Barta Bazar am Montag, 24. August 2020
কেএস/বার্তাবাজার