বগুড়ায় চোরের বালিশ চাপায় বৃদ্ধা খুন, আটক ১

বগুড়ায় ঘরে ঢুকে বালিশ চাপা দিয়ে এক বৃদ্ধাকে খুন করেছে চুরি করতে আসা দুই যুবক। এঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল ৪ টার দিকে শহরের মধ্যধাওয়া পাড়া এলাকার এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম শামছুন্নাহার (৭০)। সে ঐ এলাকার মৃত গোলাম মোস্তফার স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি হুমায়ুন কবির বার্তা বাজারকে জানান, নিহতের বাড়িতে চুরি করার জন্য দুই যুবক প্রবেশ করে।

এসময় বাড়িতে ৭০ বছর বয়সী শামসুন্নাহার ছাড়া আর কেউ ছিলেন না। এদের মধ্য এক যুবক বৃদ্ধার প্রতিবেশি হওয়ায় কৌশলে ডাবের পানিতে ঘুমের ঔষধ মিশিয়ে বৃদ্ধাকে খাওয়ায় ও পরে বালিশ চাপা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

এর পর তার গায়ে থাকা স্বর্নালঙ্কার, মোবাইল ও কিছু টাকা চুরি করে। বাড়ির অন্যান্য ঘরের মালমাল চুরির সময় নিহতের ছেলে মূল দরজায় ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দেয়াল টপকে বাড়িতে ঢোকেন। এসময় ঐ দুই যুবক পালিয়ে যাবার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা একজনকে আটক করে।

পরে খবর পেয়ে পুলিশ শামসুন্নাহারের মরদেহ উদ্ধার করে। এঘটনায় জড়িত অন্য যুবককে আটকে অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর