কালিহাতীতে ইজিবাইক চাপায় শিশু নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ব্যাটারি চালিত ইজিবাইকের নিচে চাপা পড়ে চার বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে কালিহাতী উপজেলার মালতী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ওই গ্রামের আঃ লতিফের মেয়ে তানহা (৪)।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শুকুর মামুদ বলেন, নিহত শিশুটির মা মালতী ব্রীজ পাড় থেকে একটু সামনে রাস্তার পাশে বসে পাটের আঁশ ছাড়াচ্ছিলো। এসময় শিশুটি রাস্তার অন্য পাশ থেকে দৌড়ে তার মায়ের কাছে যাওয়ার সময় চলমান ইজিবাইকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত শিশুর পরিবারের সদস্যরা আইনি সহায়তা না নেওয়ার কথা জানালে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর