মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান পরমাণু বিজ্ঞানী দিলীপ কুমার সাহা। আজ (সোমবার) ভোর ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম জাকারিয়া বিজ্ঞানী দিলীপ কুমারের মৃত্যুর খবর নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, তিন-চার দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন দিলীপ কুমার। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তার করোনার নমুনা পরীক্ষা করা হলে সেটি পজিটিভ আসে।
মৃত্যুর সময় দিলীপের বয়স হয়েছিল ৬১ বছর। মানিকগঞ্জের সাঁটুরিয়া উপজেলার বাওখণ্ড গ্রামে তিনি ১৯৫৯ সালে তিনি জন্মগ্রহণ করেন।
কেএস/বার্তাবাজার