‘ভ্যাকসিন বাজারে এলে অগ্রাধিকার পাবে বাংলাদেশ’

মরণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে আসলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ পাবে। আজ (সোমবার) দুপুরে সচিবালয়ে ‘কোভিড-১৯ প্রাদুর্ভাব রোধে তাইওয়ান সরকার কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে’ এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এসময় তিনি বলেন, যে ভ্যাকসিনটি দ্রুত এবং কম দামে পাওয়া যাবে, সেটাই আগে পাওয়ার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস শনাক্তে অ্যান্টিজেন টেস্ট অনুমোদন দিয়েছে সরকার। তবে অ্যান্টিবডি টেস্ট এ মুহূর্তে অনুমোদন দেওয়া হচ্ছে না। করোনায় বাংলাদেশে মৃত্যুর হার অনেকাংশে কমছে। সুস্থতার হারও ভালো।

এসময় তিনি আরও বলেন, আমাদের করোনার সংক্রমণ কমাতে হবে। এক্ষেত্রে সবাইকে মাস্ক ব্যবহারের জন্য বলেন তিনি। অনেক কোভিড হাসপাতাল খালি থাকছে, এই মাসের মধ্যে কিছু কোভিড হাসপাতাল, নন কোভিড করা হবে। করোনা শনাক্তে র‍্যাপিড টেস্ট এই মুহুর্তে সরকার ব্যবহার করবেনা বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে এন্টিজেন সীমিত আকারে ব্যবহার করা হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর