শেরপুরের নালিতাবাড়ীতে আমিনুল ইসলাম নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার সীমান্তঘেঁষা কোচপল্লী খলচান্দা পাহাড়ের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমিনুল ইসলাম উপজেলার নন্নী উত্তরবন্দ অভয়পুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত ১৬ আগস্ট বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় আমিনুল ইসলাম। পরে সন্ধান না পেয়ে ১৮ আগস্ট পরিবারের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় সাধারণ ডাইরী করা হয়। আজ দুপুরে স্থানীয়রা গরু চরাতে পাহাড়ে গেলে পঁচা দুর্গন্ধ বের হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ওই পাহাড় থেকে অর্ধগলিত অবস্থায় আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করে এবং নিহতের ছেলে হাসানুজ্জামান রাসেল পরিচয় শনাক্ত করেন। উদ্ধারকালে মরদেহের পাশে কীটনাশকের বোতল পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
বার্তা বাজার / ডি.এস