শিরোপার কাছে গিয়েও শিরোপা উচিয়ে ধরা হলো না পিএসজির। ফাইনালে ঠিক নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারেনি ফ্রেঞ্চ ক্লাবটি। নেইমার জুনিয়র, কাইলিয়ান এমবাপেরা যেমন গোলের সুযোগ তৈরি করেছেন একের পর এক, তেমনি বসিয়েছিলেন গোল মিসের মহড়া। যে কারণে শেষপর্যন্ত ০-১ ব্যবধানে বায়ার্ন মিউনিখের কাছে হেরে গিয়েছে তারা।
তবু একজন পেশাদার খেলোয়াড় হিসেবে প্রতিপক্ষ দলকে যথাযথ সম্মান ও অভিনন্দন জানাতে ভোলেননি ২৮ বছর বয়সী এ ব্রাজিলিয়ান ফুটবলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন বায়ার্নকে। কিন্তু এক্ষেত্রে করে ফেলেছেন অদ্ভুত এক ভুল। বায়ার্ন মিউনিখের বদলে তিনি অভিনন্দন জানিয়ে বসেছেন আরেক জার্মান ক্লাব বেয়ার লেবারকুসেনকে।
এসয় নিজের টুইটার প্রোফাইলে নেইমার লিখেন, ‘ম্যাচে হেরে যাওয়াও খেলারই অংশ। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, খেলার শেষ পর্যন্ত লড়াই করেছি। সমর্থন ও ভালোবাসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং বেয়ারকে অভিনন্দন।’
নেইমারের এমন টুইট নিয়ে মজা করতে ছাড়েনি বেয়ার লেবারকুসেনও। রিটুইট করে বেয়ার লেবারকুসেনের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘ধন্যবাদ নেইমার জুনিয়র। তবে আমি জানি না কেনো আমাকে অভিনন্দন জানিয়েছো। আমি এখন ফিফা (গেমস) খেলার ছুটিতে আছি। তবু তোমাকে ধন্যবাদ।’
নেইমারের টুইট দেখতে ক্লিক করুন
কেএস/বার্তাবাজার