তরুণীকে ধর্ষনের অভিযোগে যুবক আটক

দিনাজপুরের ফুলবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে তানভির আহমেদ (২৪) নামের এক যুবকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃত তানভির আহমেদ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

রবিবার (২৩ আগস্ট) রাত সোয়া ৯টায় ফুলবাড়ী থানায় ওই যুবকের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন ও পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে বাদি হয়ে মামলা দায়ের করেছেন ধর্ষণের শিকার ওই তরুণী (২০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তানভির আহমেদের সঙ্গে ২০১৯ সালের জানুয়ারি মাসে মুঠোফোনের মাধ্যমে পরিচয় হয় ভুক্তভোগী তরুণীর। পরে স্থানীয় রেষ্টুরেন্ট ফুডকোডে সাক্ষাৎ হয় ওই যুবতীর। এরপর থেকেই মুঠোফোন এবং ক্ষুদেবার্তায় বিয়ে করার প্রলোভন দেখিয়ে আসছিল তানভির। এক পর্যায়ে চলতি বছরের গত ২২ জুন পৌর এলাকার এসকে টাওয়ার নামের একটি আবাসিক হোটেলের ৪০১ নং কক্ষে যুবতীকে আসতে বলে। কক্ষে আসা মাত্রই যুবতীকে জড়িয়ে ধরে এবং জোরপূর্বক ধর্ষণ করে। তানভির কৌশলে ধর্ষণের ভিডিও চিত্র মোবাইল ফোনে ধারণ করে।

ওই তরুণী অভিযোগ করেন, ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একাধিকবার ধর্ষণ করে। একইভাবে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি এবং হুমকি দিয়ে গত রবিবার (২৩ আগস্ট) আবারো সেই আবাসিক হোটেল এসকে টাওয়ারে যেতে বলে যুবতীকে। বাধ্য হয়ে হোটেলে আসলে ধর্ষণের উদ্দেশ্যে ওই যুবতীর কাপড় খোলার চেষ্টা করে তানভির।

এসময় ওই যুবতী কৌশলে তার বন্ধু বাদশা আলীকে মুঠোফোনে ঘটনা জানায়। এ সময় বাদশা আলী স্থানীয় লোকজন নিয়ে ওই আবাসিক হোটেল থেকে যুবতীকে উদ্ধার করে । পরে রাত সোয়া ৯টায় বাদি হয়ে নারী শিশু নির্যাতন দমন আইন ও পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে।

ওই যুবতীর সহপাঠী বাদশা আলী জানান, তার বান্ধবীকে তানভির আহমেদ দীর্ঘদিন থেকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে আসছিল। সেই ধর্ষণের ভিডিও চিত্র ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে পুণরায় দুপুরে এসকে টাওয়ার আবাসিক হোটেলে নিয়ে আসে।

বান্ধবীর কাছ থেকে ক্ষুদেবার্তায় ঘটনাটি জানার পর থানা পুলিশের সহায়তায় ওই আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, ‘গত রবিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ওই যুবতীর বন্ধু বাদশা ও স্থানীয় লোকজনের সহায়তায় যুবতীসহ প্রতারক প্রেমিক তানভিরকে এসকে টাওয়ার থেকে আটক করা হয়। মামলা হওয়ার পর সোমবার সকালে আসামী তানভিরকে কোর্টে চালান দেয়া হয়েছে। ধর্ষণের শিকার যুবতীকে ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগে পাঠানো হয়। আইন অনুযায়ী আসামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর